শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা ও ২০পিস ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলা চরভাবনা কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ওই এলাকার মো. হযরত আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশের একটি দল সদর উপজেলা চরভাবনা কান্দাপাড়া এলাকা গ্রামে অভিযান চালায়। এসময় এক কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ জহিরুলকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুনসুর আহমেদ বলেন, এবিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত জহিরুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।





