শৈলকুপায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক ২  

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শৈলকুপায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক ২  

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০২০

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:  

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আব্দুর রাজ্জাক ও এক পতিতাকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে পৌর এলাকার কবিরপুর মাধ্যমিক স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটক পতিতার বাড়ি ঝিনাইদেহ আর পুরুষের বাড়ি উপজেলার দিগনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার কবিরপুর একটি বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক পতিতা ও এক পুরুষকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শৈলকুপা থাসার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads