১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান উপলক্ষে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালি বের করা হয়। র্যালিটি কবিরপুর মুক্তিযোদ্ধা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ জেলা আওয়ামীলীগের সদস্য ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস সহ প্রমুখ।
পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ কার্যালয় কনফারেন্স রুমে কেক কেটে মুজিব জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, উপজেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে উদযাপন করা হয়। এসময় উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্যা, সাধারন সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারন সম্পাদক রাজীব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস, সাধারন সম্পাদক শাওন শিকদার, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপিসহ ইউপি চেয়ারম্যান ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





