শৈলকুপায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু 

সংগৃহীত ছবি

সারা দেশ

শৈলকুপায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু 

  • শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, ২০২১

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার রঘুনন্দনপুর ও মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মোকাদ্দেস হোসেন (৬৫ ) ও দক্ষিণ মনোহরপুর গ্রামের রোকসানা বেগম (৪৫ )।

মৃত মোকাদ্দেস হোসেনের ছোট ভাই হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে তার ভাই  বাইরে বের হন। এসময় তাকে গোখড়া সাপে দু’বার কামড় দেয়। প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাঁড়ফুক করে। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টার দিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। তবে গ্রামবাসি সাপটিকে মেরে ফেলে।

অন্যদিকে নিত্যানন্দপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর গ্রামের গৃহবধু রোকসানা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। রবিবার গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রণা শুরু হলে স্বজনরা প্রথমে গ্রাম্য ওঝার কাছে নিয়ে যায়। ওঝার ঝাঁড়ফুক শেষে উন্নতি না হলে পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads