সারা দেশ

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু 

  • শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর, ২০২১

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে নাজনীন আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। শিশু নাজনীন উপজেলার আক্তার মাধবপুর গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।

শিশুটির দাদা মালেক শেখ জানান, রাতে ঘরে মা বাবার সাথে ঘুমিয়ে ছিল শিশু নাজনীন। রাত ১টার দিকে সাপ তার আঙ্গুলে কামড় দেয়। তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশিরা এগিয়ে আসে। পরে প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়। সাপের কামড় বুঝতে পেড়ে ওঝা তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার মাধবপুর গ্রামে সাপের কামড়ে ৪ বছর বয়সী শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads