শ্বাশুড়ি কে হত্যার ঘটনায় পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সংরক্ষিত ছবি

আইন-আদালত

পরকীয়া বাধা দেওয়ার জের

শ্বাশুড়ি কে হত্যার ঘটনায় পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০১৯

লক্ষ্মীপুরে শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এ রায় প্রদান করেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন পুত্রবধূ শারমিন আক্তার ও তার পরকিয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিম। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারের পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় শাশুড়ি জাকেরা বেগম (৫০) কে ২০১৬ সালের ১৪ জুলাই রাতে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনার পরের দিন নিহতের ছেলে মো: খোরশেদ আলম বাদী হয়ে তার ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার ও তার প্রেমিক জামাল উদ্দিন, মো: নাজিম ও জসিম উদ্দিন কে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল। পরে আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহন শেষে এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) বায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads