শ্রাবন্তীর মিথ্যে অভিনয়!

সংগৃহীত ছবি

সারা দেশ

শ্রাবন্তীর মিথ্যে অভিনয়!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৫ নভেম্বর, ২০২০

অভিনয় থেকে বাস্তব জীবনে কম অভিনয় করেননি শ্রাবন্তী। বিশেষ করে নিজের ব্যক্তিগত জীবনে কখনো থিতু হতে পারেননি। এ পর্যন্ত তিন তিনবার সংসারে আবদ্ধ হয়েছেন। কিন্তু কোনোবারই নিজেকে স্থির করতে পারেননি। আবার এ বিষয়গুলো শ্রাবন্তী মিডিয়ায় শেয়ার করেন বীরদর্পে।

মঙ্গলবার খবর আসে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসার ভাঙার গুঞ্জন। সূত্র হিসেবে উভয়ের ইনস্টাগ্রাম থেকে একে অপরের ছবি উধাওয়ের বিষয়টিই সামনে আসে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম শ্রাবন্তীর বিয়ে ভাঙার খবর প্রকাশ করতে পারেনি। তবে যে বিষয়গুলো সামনে এনে খবর প্রকাশিত হয়, তাতে প্রতীয়মান হয় শ্রাবন্তীর তৃতীয় সংসারও ভাঙনের মুখে।

শ্রাবন্তীর বিয়ে ভাঙার গুঞ্জনের খবর প্রকাশের পর পরই কেন ভাঙছে শ্রাবন্তীর সংসার- এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শ্রাবন্তী ভক্তদের মনে। এদিকে যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয় এ টালি অভিনেত্রী। তাই বাংলাদেশের দর্শকরাও বিয়ে ভাঙার কারণ নিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আসল খবর জানতে। কিন্তু বিয়ে ভাঙার খবর প্রকাশ হওয়ার পরও নীরবই থেকেছেন শ্রাবন্তী। কাজেই ধরে নেওয়া হচ্ছে শ্রাবন্তী-রোশন সিংয়ের আনুষ্ঠানিক ডিভোর্সের বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। তাই এ ব্যাপারে চুপই থাকছেন নায়িকা। এদিকে ভারতের নিউজ১৮ বাংলাকে দেওয়া মন্তব্যে রোশন জানিয়েছেন, ‘দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি।’ কেন আলাদা থাকছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। কাজেই শ্রাবন্তী ডিভোর্স নিয়ে মুখ না খুললেও রোশন সিংয়ের মন্তব্যের বরাতে নিশ্চিত হওয়াই যায় তাদের একসঙ্গে থাকা হচ্ছে না আর। ২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটা ছিল শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। কৃষ্ণ ব্রজের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads