সারা দেশ

শ্রীপুরে আচরণবিধি লঙ্গনের দায়ে এক শিক্ষককে তিন দিনের সাজা 

  • ''
  • প্রকাশিত ২১ মে, ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

সারা দেশে ন্যায় দ্বিতীয়  ধাপে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর  উপজেলায় নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক  জনকে তিন দিনের  সাজা দেওয়া হয়েছে।মঙ্গলবার  (২১ মে) নির্বাচন চলাকালে গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টা এবং ওপেন প্রচারনা  করার অপরাধ আমলে নিয়ে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু এই সাজা দেন। সাজাপ্রাপ্ত ওই শিক্ষককের নাম কামরুল হাসান খান (৪৪)।তিনি গোসিঙ্গা ইউনিয়নের  গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। সে উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্গনের দায়ে তাকে এ দন্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেয়।

তিনি আরো জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৬৫ জন। মোট বুথ ৮ টি। এ কেন্দ্রে সকাল ১০ পর্যন্ত  ১২০ টি ভোট কাস্টিং হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬জন । এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার  ৬ জন। মোট ভোট কেন্দ্রে ১৪৮ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৮৪ টি। শ্রীপুর উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, চেয়ারম্যান প্রার্থী তিন জন। পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন। মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দিতা করছেন । 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads