সারা দেশ

শ্রীপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন জলিল ও দুর্জয়

  • ''
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ আব্দুল জলিল তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগেও আবদুল জলিল শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের তিনি বলেন,আমি আওয়ামী লীগের একজন কর্মী।দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করছি।এর আগেও তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছি।শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি।

জনগণের প্রত্যাশা পূরণে এবারও নির্বাচন করবো।আমি নির্বাচিত হলে শ্রীপুরকে সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত করবো।জনগণের কল্যাণে কাজ করতে চাই। এ নির্বাচনে শ্রীপুর উপজেলাবাসী তথা ভোটারেরা বরাবরের মতো তাকেই নির্বাচিত করবে বলে তিনি অশাবাদী। এর আগে তিনি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তাঁর বাবার করব জিয়ারত করেন ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিসুর রহমান,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল সাত্তার আবুল, তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মোবারক হোসেন মুরাদ সহ প্রমুখ।অপরদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলীর ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই।এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জর্জ, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব,গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম সহ প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান জানান, দুপুর দেড়টা পর্যন্ত তার কার্যালয়ে চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল জলিল বিএ ও অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় মনোনয়নপত্র জমা দেন। তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল সহ একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads