সারা দেশ

শ্রীপুরে দুই ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

  • ''
  • প্রকাশিত ২৫ অগাস্ট, ২০২৪


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চেয়ারম্যানদের অপসারণ দাবিতে মাওনা ও গাজীপুর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  সিরাজ মাতবরের অপসারণ দাবিতে পরিষদের সামনে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্র-জনতা ও এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন  সিরাজ মাতবর।  নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অবিলম্বে এ  ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করেন তারা। 

শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও  গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি এনামুল হক মনি মনি এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন শ্রীপুর উপজেলা মৎসজীবী দলের সাবেক সভাপতি আব্দুল হাকিম পিন্টু, গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরে আলম মাতাব্বর, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক  আরিফুল ইসলাম সরকার, গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ, গাজীপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক বদিউল আলম সবুজ, গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল মন্ডল, গাজীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক হারন-অর-রশিদ, গাজীপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি সিনিঃ যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মিথেন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল আহামেদ নীল, যুবনেতা মাজেদুর, জাফর, গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক নেতা আতিক হোসেন সাগর, গাজীপুর জেলা যুবনেতা রানা রায়হান, যুবনেতা রাকিব শেখ, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ মিশু, সাধারন সম্পাদক রবিন মন্ডল, গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক নেতা সোহাগ আহামেদ, শ্রমিক নেতা মেহেদি, আকরাম, শহিদ মোল্লা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু প্রমুখ।

অপরদিকে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের পদত্যাগের দাবিতে পরিষদের সামনে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় উপস্থিত জনতা বলেন, অবৈধ ভোটে নির্বাচিত হওয়া চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন সাধারণ মানুষকে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করেছেন।মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি  মিনহাজ উদ্দিন সরকারের  সভাপতিত্বে  মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন  মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তারুল করিম শামীম,মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন দুলদুল, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম কাজল,গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সরকার,জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন সরকার, রফিকুল ইসলাম সুরুজ সহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads