সারা দেশ

শ্রীপুরে শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ

  • ''
  • প্রকাশিত ৪ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড পরিবেশ ও জলবায়ু সুরক্ষা এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক মাওনা শাখার মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ফলদ, বনজ এবং ওষুধি বৃক্ষরোপণ করেছেন।

বুধবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ মোড়ল পাড়া সুলাইমানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।চারা বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখাসমূহের সাথে সংশ্লিষ্ট ও নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সুবিধাজনক সরকারি ও বেসরকারি খালি জমি এবং রাস্তার দুপাশে ফাঁকা জায়গায় এসব বৃক্ষ রোপণ করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষকদের মধ্যে বৃক্ষসমূহ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট বৃক্ষরোপণ কর্মসূচিতে

শাহজালাল ইসলামী ব্যাংকের কালিয়াকৈর উপজেলার সফিপুর ব্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জিয়াউল ইসলাম খান,মাওনা শাখার রাকিবুল ইসলাম, মুলাইদ মোড়ল পাড়া সুলাইমানিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিক এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শীর্ষ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথিদের সাথে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads