সারা দেশ

শ্রীপুরে আ.লীগের আট বিদ্রোহী প্রার্থী আজীবন বহিষ্কার

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর, ২০২১

আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন গাজীপুরের শ্রীপুরে ইউপি নির্বাচনের ১০ দিন বাকী থাকতে আ.লীগ বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী হওয়া স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থীদের বহিষ্কার করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আট জনকে আজীবনের জন্য আ.লীগ থেকে বহিষ্কার করা হলো। 

আজ শুক্রবার দলীয় ভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। দলীয় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন কবির হিমু।

উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন কবির হিমু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ইউনিয়নে বহিষ্কৃতরা হলেন, ১ নং গাজীপুর ইউনিয়ন থেকে ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা সদস্য, সিরাজুল হক মাতাব্বর, সদস্য, আমিনুল ইসলাম, অপর সদস্য, শামীম সাজিদ। মাওনা ইউনিয়ন থেকে ইউনিয়ন আ.লীগের সদস্য, সাখাওয়াত হোসেন শামীম। কাওরাইদ ইউনিয়ন থেকে শ্রীপুর উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য, কামরুল হাসান মন্ডল। রাজাবাড়ি ইউনিয়ন থেকে উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য সফিউদ্দিন দেওয়ান। গোসিংগা ইউনিয়ন থেকে ইউনিয়ন আ.লীগের সদস্য সাজেদুল ইসলাম সাজু। বরমী ইউনিয়ন থেকে ৩ নং ওয়ার্ড আ.লীগের সদস্য তোফাজ্জল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী অবস্থানে গিয়ে এই আটজন চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তাই গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক, হুমায়ুন কবির হিমুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এই আটজনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের কোনো কমিটিতে থেকে কেউ কোনো বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও এ আ.লীগ নেতা হুঁশিয়ার করে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads