শ্রীপুরে দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য আটক

প্রতীকী ছবি

সারা দেশ

শ্রীপুরে দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্যসহ আটক ৩

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মহড়া দেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্যসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ইউপি সদস্যের নাম জয়নাল আবেদিন পিওর। তিনি তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য। সে দেওচালা গ্রামের হালিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টেপিরবাড়ি এলাকায় মাওনা ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় অন্য একটি গ্রুপের সঙ্গে জয়নাল আবেদিন পিওরের বিরোধ চলছিল। আজ মঙ্গলবার কারখানার গোডাউনে থাকা ঝুটের মালামাল আনতে ইউপি সদস্য পিওর ও তার সহযোগীরা অস্ত্রসহ মহড়া দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকেই তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র রামদা, ছুরি, বল্লম, লোহার রড উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর মডেল থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads