শ্রীপুরে নিখোঁজের সাত দিন পর আটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে নিখোঁজের সাত দিন পর আটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের মুখে স্কচটেপ মোড়ানো ছিল।  মরদেহের একটি চোখ শিয়ালে খেয়েছে। লাশের পচনে দুর্গন্ধ ছাড়াচ্ছিল।

আজ রোববার দুপুরের পর মাওনা ইউনিয়নের সিমলা পাড়া এলাকার হাসিখালি বনের ভিতর থেকে নিখোঁজ চালকের মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা এসে নিহতের পরিচয় শনাক্ত করেছে।

উদ্ধারের পর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম শামীম আহমেদ (৩০)। সে মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের আবদুল ছামানের ছেলে। নিখোঁজের দিন প্রতিদিনের মতোই বাড়ি থেকে ব্যাটারি চালিত নিজস্ব অটো নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হয়েছিলেনে। দুর্বৃত্তরা অটোরিকশাটিও নিয়ে গেছে।

নিহতের স্বজনরা জানান, গত সোমবার ২০ ডিসেম্বর বাড়ি থেকে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় শামীম। পরে রাত হয়ে গেলেও  সে বাড়ি আসেনি। পরে আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশে খোঁজ করেও কোনো হদিস পাওয়া যায়নি তার।

নিখোঁজের পরের দিন শামীমের বাবা ছামান উদ্দীন শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ছেলের নিখোঁজের সন্ধান চেয়ে। এ ঘটনায় নিখোঁজ হওয়ার খবর জানিয়ে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছিল। তবে গত এক সপ্তাহেও পুলিশ কোনো খোঁজ দিতে পারেনি শামীমের। আজ তার হাতপা বাঁধা লাশ পাওয়া গেল জঙ্গলের ভিতরে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন পুলিশকে জানানোর পর সাত দিন গেলেও কোনো সন্ধান দিতে পারলো না। পুলিশ গুরুত্ব নিয়ে কাজ করলে আজ শামীমের লাশ দেখতে হতো না।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার দুপুরে সিমলা পাড়া এলাকার হাসিখালী বনের ভেতর কাজ করতে যাওয়া লোকজন হাত পা বাঁধা মুখে স্কসটেপ পেঁচানো এক মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা বনের ভিতর থেকে বের হয়ে আশপাশের লোজনদের জানালে খবর পেয়ে নিহতের পরিবার এসে লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। এ সময় লাশের একটি চোখ ছিল না। পঁচে দুর্গন্ধ ছাড়াচ্ছিল।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার এসআই মফিজ মল্লিক জানান, বনে কাজ করতে দিয়ে লাশ পড়ে থাকতে দেখে লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে হাত পা ও মুখে স্কসটেপ পেঁচানো এক ব্যক্তির লাশ উদ্ধার। লাশে পচন ধরেছিল। একটি চোখ ছিল না,কোনো বন্য জন্তু খেয়ে ফেলতে পারে। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহামদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, আমাদেরকে নিখোঁজের বিষয়টি জানিয়েছিল পরিবার। এরপর থেকে আমরা মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে করে কাজ করছিলাম। থানায় জিডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,  এমন বিষয় আমার জানা নাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads