শ্রীপুরে পোড়ানো হলো ৫০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে পোড়ানো হলো ৫০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই, ২০২২

গাজীপুরের শ্রীপুরের অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়েছে। এ সময় একটি নদ ও দুটি নদীতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানাযায়, বরমীর বানার নদ, কাওরাইদ এলাতার  মাটিকাটা নদী ও গোলাঘাট এলাকার সুতিয়া নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার জন্য ব্যবহৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ হাজার পিস ডিববা চাই ও ৫টি চায়না দুয়ারী জব্দ করে। পরে এসব জব্দ জাল নিরাপদ স্থানে রেখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ,সহকারী মৎস কর্মকর্তা বদিউজ্জামানসহ অধিদপ্তরের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশরাফুল্লাহ  জানান, নিয়মিত নদ-নদীতে অভিযান চালানো হয়। আজও মঙ্গলবারের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত অবৈধ সরঞ্জামের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। তিনি বলেন, এই অভিযানের ফলে স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে সচেতনতাও সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads