সারা দেশ

শ্রীপুরে ফাঁসিতে ঝুলে নারীর আত্মহত্যা

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২২

গাজীপুরের শ্রীপুরে মোছাম্মৎ কাজল আক্তার (২৩) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পৌরসভার বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল আক্তার ওই গ্রামের কামাল হোসেনের মেয়ে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় মানবিক বিবেচনায় মরদেহ পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করেছে।

নিহত কাজল আক্তারের বাবা কামাল হোসেন বলেন, আমি প্রতিদিনের মত সকালেই নিজের কর্মস্থলে চলে যাই। এ সময় আমার স্ত্রীও বাড়িতে ছিলো না। এ সুযোগে খালি বাসায় ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে সে। তিনি আরও বলেন চার বছর আগে কাজলের বিয়ে হয়েছিল, এক বছর পরেই স্বামীকে ডিভোর্স দেয় সে। সেই থেকেই আমাদের সাথেই থাকতো।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মরিয়ম আক্তার বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের আনার পরে স্বজনদের বিষয়টি জানানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের মানবিক আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads