শ্রীপুরে সুতার গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরের নোমান গ্রুপের ইসমাইল স্পিনিং মিল কারখানা তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে সুতার গুদামে ভয়াবহ আগুন

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৯

গাজীপুরের সুতার (স্পিনিং) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় নোমান গ্রুপের ইসমাইল স্পিনিং মিল কারখানা তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও ভালুকা ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট চেষ্টা করে দুপুরে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কারখানার এক সিফটের ডিউটি শেষ হয়। তখনো পরের সিফটের শ্রমিকরা কারখানায় সবাই আসেনি। এ সময় কারখানার তুলার গুদামে আগুন দেখতে পান কয়েক শ্রমিক। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করে কারখানার লোকজন মিলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। গোদামে পর্যাপ্ত তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাহিদ মামুন বলেন দুপুরেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রন এসেছে। আগুন নেভাতে শ্রীপুর ও ভালুকার ৫ ইউনিট কাজ করেছে। আগুনের সুত্রপাত জানা যায়নি। এখনো ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করা হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads