সারা দেশ

শ্রীমঙ্গলের আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ১১ জুন, ২০২১

আশ্রয়ণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কালাপুর ইউনিয়নে গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণাধীন গৃহের কাজ সরেজমিন পরিদর্শন করলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের  জেলা প্রশাসক  মীর নাহিদ আহসান আশ্রয়ণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কালাপুর ইউনিয়নে গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মাণাধীন গৃহের কাজ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি গৃহ নির্মাণের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আশ্রয়ণ প্রকল্প এলাকায় কয়েকটি গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো.  নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান প্রমুখ। 

প্রসঙ্গত আগামী ২০ জুন আশ্রয়ন প্রকল্পে নির্মানাধীন ৩০০ ঘরের মধ্যে ১৬০ টি ঘর উদ্ধোধন করা হবে।

আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের জন্য তৈরি এসব নতুন ঘর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেবে স্থানীয় উপজেলা প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads