শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন ভানুলাল রায়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন ভানুলাল রায়

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর, ২০২১

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ভানুলাল রায়। আজ শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে শ্রীমঙ্গল  উপজেলার উপজেলা  চেয়ারম্যান পদটি শুন্য হয়। এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর।

ভানুলাল রায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এছাড়াও তিনি বর্তমানে  ৩নং শ্রীমঙ্গল  সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথমে এই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও পরে পর পর দু'বার  চেয়ারম্যান নির্বাচিত হন। 

 আসন্ন উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে  আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলের নিকট ১০ জন প্রার্থী আবেদন করেছিলেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads