সারা দেশ

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ৪ জুন, ২০২১

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।  

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা বোর্ডের পিডিইউ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী কবিতা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শায়লা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ডা. খালেদা ইয়াসমিন অনি প্রমুখ।

অনুষ্ঠানে নৃ-গোষ্ঠির ১০ ছাত্রীকে বাইসাইকেল ও ১০ নারীকে সেলাই মেশিন দেয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads