শ্রীমঙ্গলে চা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলো শ্রীমঙ্গল ব্রোকার্স

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীমঙ্গলে চা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলো শ্রীমঙ্গল ব্রোকার্স

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অক্টোবর, ২০২১

শ্রীমঙ্গলে চা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেড। মঙ্গলবার রাত ৮টার দিকে বৃন্দাবন টি এস্টেটের সৌজন্যে এ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয় গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল টি ব্রোকার্সের ব্যবস্হাপনা পরিচালক মো. হেলাল আহমদ। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেডের চেয়ারম্যান মো. আবুল কাসেম।

সভায় বক্তব্য রাখেন চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ মিয়া ও সহ-সভাপতি মো. হিমেল চৌধুরী প্রমুখ।

সভায় শ্রীমঙ্গলের চা ব্যবসার উন্নয়নে  চা নিলাম বাজার ও চা ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে ব্যবসায়ীরা শ্রীমঙ্গল টি ব্রোকার্সের আমন্ত্রনে নৈশভোজে মিলিত হন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads