শ্রেণী কক্ষ পরিদর্শন করেছেন গৌরনদী ইউএনও

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রেণী কক্ষ পরিদর্শন করেছেন গৌরনদী ইউএনও

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর, ২০২১

মহামারী করোনা বিস্তারের ফলে দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারী নির্দেশনায় সারা দেশের ন্যায় রোববার খোলা হচ্ছে বরিশালের গৌরনদীর সকল শিক্ষা প্রতিষ্ঠান । স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কি না তারই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস।           

রোববার সকালে গৌরনদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন গৌরনদী উপজেলার নির্বাহী কমৃকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস।

তিনি জানান, ছাত্র ছাত্রীরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ছিল লক্ষ্যণীয়। এবং পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষকরা সচেতনার সাথে দায়িত্ব পালন করেন। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ পরিদর্শন করে দেখেছি যে ছাত্র ছাত্রীদেও মধ্যে স্বাস্থ্যবিধির সচেতনতা খুবই কার্যকর। এভাবে যদি ক্লাস পরিচালনা করা হয় তাহলে শিক্ষার্থীরা করোনা সংক্রামনের  ঝুঁকি থাকবে না। আমিও সার্বক্ষণিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত রাখবো।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads