সারা দেশ

নড়াইল জেলা পর্যায়ে

শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন গোলাম রব্বানী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগিতা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, ২০২৩

এস এম হালিম মন্টু,নড়াইল:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ বাছাই প্রতিযোগিতায় নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর ক্লাস্টারের সদ্য দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার  গোলাম রববানী ।  এর আগে তিনি পৌরসভা ক্লাস্টারে কর্মরত ছিলেন ।

নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  কাজী জাহিদুল ইসলাম ও হাড়িঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি  অংশপতি বিশ্বাস জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার  গোলাম রববানী একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষা অফিসার । তার আন্তরিক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় পৌরসভা ক্লাস্টারে যে ডিজিটালাইজেশন ধারা সুচিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ তথা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন ২০৪১ এর লক্ষ্য অর্জনকে আরো ত্বরানন্বিত করবে ।

 বিভিন্ন বিদ্যালয় এ খোজ নিয়ে জানা গেছে, শিক্ষকদের বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত হওয়া , প্রতিটি শিক্ষককে জতীয় শিক্ষক বাতায়নে সদস্য করা, প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ২ টি কাব দল তৈরি করা, প্রতি পাক্ষিকে শিশুদের শিখন অগ্রগতি রিপোর্ট গ্রহন, শ্রেণি কক্ষে আনন্দঘন পাঠদান করা, শিক্ষককদের আইসিটির প্রতি আগ্রহী করে তোলা, মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান করা, ,সকল বিদ্যালয়ে স্টেকহোল্ডার সভা করে স্থানীয় জনগনকে বিদ্যালয়ের সাখে সম্পৃক্ত করা,প্রতি মাসে এসএমসির সভা করাসহ প্রতিটি বিদ্যালয়ে জাতীয় দিবস সমূহ স্টেকহোল্ডারদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে পালন করা নিশ্চিত করেছেন । তার বিশেষ উদ্যোগের ফলে ক্লাস্টারের বিদ্যালয় সমূহে শিক্ষকদের আন্তরিকতা বেড়েছে, বেড়েছে প্রাক্ত শিক্ষার্থীদের সম্পৃক্ততা। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তথা স্থানীয় জনগণের মধ্যে তিনি বিদ্যালয়ের প্রতি মালিকানা বোধ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন । তার ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার কারনে প্রধান শিক্ষকদের আর বিদ্যালয়ে ছেড়ে ঘন ঘন তথ্য জমা দিতে অফিসে আসা লাগে না যা বিদ্যালয়ের সার্বিক উনড়বয়নকে তরান্বিত করছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads