শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন গৌরনদী মডেল থানার কামাল হোসেন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন গৌরনদী মডেল থানার কামাল হোসেন

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২২

বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভায় ২০২২ সালের গত জানুয়ারী মাসে মাদক উদ্ধার, আইন-শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণ সহ সকল বিষয় বিবেচনায় জেলার শ্রেষ্ঠ এসআই হলেন গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন। থানায় যোগদানের পর দক্ষতা, সততা ও সাহসীকতার জন্য জেলার মাসিক অপরাধ ও কল্যান সভায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন এ পুরস্কার পান।

বরিশাল জেলা পুলিশ সুপার, মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর হাত থেকে তিনি জেলার শ্রেষ্ঠ এস,আই হিসেবে পুরস্কার গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন, অতিঃ পুলিশ সুপার(ডি,এস,বি), সহ অন্যান্য অফিসাররা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads