টাঙ্গাইলের সখীপুরে সান স্টার ইয়ং ক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার সাড়াসিয়া এলাকার শতাধিক অসহায়ের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকৌশলী আবিদ হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,সানস্টার ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এবং বিএম কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস মিয়া, সানস্টার ইয়ং ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল রানা,সানস্টার ফার্মার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. সেলিম,সানস্টার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি বাবুল, সেচ্ছাসেবী তমা হক প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।





