টাঙ্গাইলের সখীপুর পৌরসভার দুইবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারও পৌরবাসীর দোয়া ও সমর্থন চেয়ে তিনি এ শোভাযাত্রার আয়োজন করেন।
বুধবার দুপুরে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি সরকারি মুজিব কলেজ থেকে পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মেয়র আবু হানিফ আজাদ বলেন, মাত্র কয়েকদিনেই আমাদের পৌরসভাটি ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে পৌরবাসীর কাছে আরেকবার সুযোগ চাই।





