সখীপুরে ১০০০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে ১০০০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অগাস্ট, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে এক হাজার ইয়াবাসহ মিন্টু  মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে সখীপুর ও কালিহাতী উপজেলার সীমান্ত এলাকা পলাশতলী থেকে তাকে আটক করা হয়।

মিন্টু মিয়া কালিহাতী উপজেলার বেতডুবা এলাকার কুরবান আলীর ছেলে।

সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, সখীপুরের সীমান্তবর্তী পলাশতলী এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই জাহিদকে বাদী করে মাদক আইনে মামলা নেয়া হয়েছে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ওই যুবককে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads