টাঙ্গাইলের সখীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমান বাদল ও তার ছোটো ভাই বাাংলাদেশ আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ৫৫০টি দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলার কচুয়া গ্রামের দেওয়ান বাড়িমোড় থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমান বাদলের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ান হাবীবুর রহমান, মা দেওয়ান মাহমুদা হাবীব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হজরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ১কেজি কেজি আতপ চাল, ১কেজি চিনি, দুই প্যাকেট সেমাই, এক প্যাকেট গুড়ো দুধ ও একটি করে সাবান।
বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ান হাবিবুর রহমান বলেন, এলাকার দুস্থ, অসহায় ও কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দিচ্ছি। করোনা ভাইরাসে সামাজিক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে এসব সামগ্রী আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।





