সখীপু‌রে বাল্য‌ বিয়ের দায়ে বর‌ের এক বছ‌রের কারাদণ্ড

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপু‌রে বাল্য‌ বিয়ের দায়ে বর‌কে এক বছ‌রের কারাদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ মে, ২০২০

টাঙ্গাই‌লের সখীপু‌রে বাল্য‌ বিয়ের অপরা‌ধে বর ফা‌হিম‌‌কে (২৩) এক বছ‌রের কারাদণ্ড এবং ব‌রের পিতা ফজলু‌ল হককে ১০ হাজার টাকা জ‌রিমানার আ‌দেশ দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী মে‌জি‌স্ট্রেট ও উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা এ আ‌দেশ দেন।

একই  ঘটনায় বাল্য‌ বিবাহ পড়া‌নোর অপরা‌ধে স্থানীয় মস‌জি‌দের ঈমাম আ‌য়েন উ‌দ্দি‌নের বিরু‌দ্ধে নিয়‌মিত মামলা কর‌তে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

আদালত সূ‌ত্রে জানা যায়, বৃহস্প‌তিবার রা‌তে গড়‌গো‌বিন্দপুর গ্রা‌মের হলু‌দিয়াচালা এলাকার জিয়া উ‌দ্দি‌নের নবম শ্রে‌ণি‌তে পড়ুয়া মে‌য়ে জ্যো‌তি আক্তার‌কে একই উপ‌জেলার কচুয়া গ্রা‌মের ফজলুল হ‌কের ছে‌লে ফা‌হি‌মের স‌ঙ্গে বি‌য়ে দেওয়া হয়।  নিকাহ রে‌জি‌স্ট্রি না ক‌রে স্থানীয় এক‌টি মস‌জি‌দের ঈমাম আ‌য়েন উ‌দ্দিন ওই  বি‌য়ে পড়ান।

ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট আসমাউল হুসনা লিজা ব‌লেন, বাল্য‌বিবা‌হের অপরা‌ধে বর, ব‌রের পিতা ও ঈমাম‌কে সাজা দেওয়া হ‌য়ে‌ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads