সারা দেশ

সম্পত্তি জের ধরে বাবার দাঁত ভাঙার অভিযোগ ছেলের বিরুদ্ধ

  • ''
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনায় আবুল কাশেম নামের এক ব্যক্তির দুই দাঁত ভেঙে দিয়েছে ছেলে মোঃ কাউছার। উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে এ ঘটনা ঘটে। এরআগেও চার বার এমন হামলা হয়েছে। ঘটনার পর থেকে মঙ্গলবার পর্যন্ত আহত আবুল কাশেম, তাঁর দ্বিতীয় স্ত্রী মোমেনা আক্তার মুন্নি ও মেয়ে সানজিদা আক্তার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে উপার্জনের টাকায় তিনি চাপাচৌ গ্রামে সম্পত্তি ক্রয় করেন। ২০১৫ সালের আগস্ট মাসে স্ত্রী রোকেয়া বেগমের মৃত্যু হয়। সে সংসারে মোঃ কাউছার নামে এক ছেলে রয়েছে। কাউছার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এমএ পাশ করেছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবুল কাশেম শরিয়ত মোতাবেক ও সামাজিকভাবে মোমেনা আক্তার মুন্নিকে বিয়ে করেন। ছেলে কাউছারও পাশ^বর্তী বাড়ির রিকা আক্তারকে বিয়ে করে। শশুড় বাড়ির লোকজনের পরামর্শে সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টায় কয়েকদিন পর পর আবুল কাশেম ও তাঁর দ্বিতীয় স্ত্রী মোমেনা আক্তার মুন্নিকে মারধর করে ছেলে কাউছার, তার স্ত্রী রিকা আক্তার ও শাশুড়ি জোহরা বেগমসহ শ^শুড় পক্ষের লোকজন। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত শুক্রবার দুপুরে কাশেমের দ্বিতীয় সংসারের দুই মেয়ে আওয়াজ করে খেলার অজুহাতে কাউসার ও তার শশুড় পক্ষের লোকজন ক্ষীপ্ত হয়ে আবুল কাশেমকে কাঠ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে এবং দুই দাঁত ভেঙে দেয়। ৯৯৯-এ ফোনের সূত্র ধরে কনকাপৈত পুলিশ কেন্দ্রের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইদিন মাগরিবের সময় আবারও বাকবিতন্ডার এক পর্যায়ে আবুল কাশেমের দ্বিতীয় স্ত্রী মোমেনা আক্তার মুন্নি ও তার মেয়ে সানজিদা আক্তারকে ব্লেড দিয়ে কুপিয়ে মারাত্মক ফুলা ও জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী আবুল কাশেম।

অভিযোগের বিষয়ে মোঃ কাউছার বলেন, ‘আমার পিতার বয়স হয়েছে, দুইটি দাঁত আগেই পড়ে গিয়েছে। আমি ওনাকে মারধর করিনি। তাদের হামলার কারণে আমার শাশুড়ি জোহরা বেগম আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মূলত; আমার সৎ মা বাড়ির সম্পত্তি দখলের জন্য কয়েকদিন পর পর ঘটনা ঘটাচ্ছে এবং আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে’।  

গুণবতী ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার সাদ্দাম হোসেন বলেন, ‘শুনেছি বাবা ও ছেলের ঝগড়া হয়েছে। তবে কেউ বিস্তারিত জানায়নি’।

চৌদ্দগ্রামের কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জাকির হোসেন মঙ্গলবার বলেন, ‘দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের বিরোধ চলে আসছে। ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads