সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জাপা কর্মীর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জাপা কর্মীর মৃত্যু

  • কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২১

জাতীয় পার্টির মতবিনিমিয় ও কর্মী সম্মেলনে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মৃত্যু হলো এক জাপা কর্মীর। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সমাবেশে। জানা গেছে, উপজেলার বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে গত শুক্রবার বিকালে ফজলার রহমান চেয়ারম্যানের বড়ভিটা বাজারস্থ চাতালে মতবিনিময় ও কর্মী সম্মেলন চলছিল। এ সময় বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য মশিয়ার রহমান মঞ্চে বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে মঞ্চ থেকে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যু মশিয়ার রহমান বড়ভিটা ইউনিয়নের দ. কাছারীপাড়া গ্রামের মৃত্যু আসান উদ্দিন সরকারের ছেলে। এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও আহসান আদেলুর রহমান আদেল এমপি। আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রশিদুল ইসলাম, বড়ভিটা জাতীয় পার্টির আহ্বায়ক ও বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, বড়ভিটা ইউপির জাতীয় পার্টির সদস্য সচিব সেলিম রেজা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads