সরকারি অফিস আদালতের সাথে বন্ধ থাকবে সকল বেসরকারি প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

জাতীয়

সরকারি অফিস আদালতের সাথে বন্ধ থাকবে সকল বেসরকারি প্রতিষ্ঠান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২০

এবার করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি অফিস-আদালত ছাড়াও সকল বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানিয়েছেন। এর আগে, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ, হাসপাতাল ও জরুরী সেবা ছাড়া দেশের সকল সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি অফিস-আদালতের পাশাপাশি সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads