সরকারি চাল আত্মসাতের অভিযোগে আ. লীগের দুই নেতা বহিস্কার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সরকারি চাল আত্মসাতের অভিযোগে আ. লীগের দুই নেতা বহিস্কার

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অক্টোবর, ২০২০

বগুড়ার ধুনটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় অভিযুক্ত দুই আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। গত রোববার নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জাননো হয়েছে।

বহিস্কৃত নেতারা হলেন- নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ-দপ্তর সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল হাদি মন্ডল। তবে চাল আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে কার্ডধারী সুবিধাভোগিদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিš‘ নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ-দপ্তর সম্পাদক ডিলার আব্দুল হাদি মন্ডল ওই ইউনিয়নের সুবিধাভোগিদের কার্ড কম দামে ক্রয় করে এবং কিছু কার্ড বিতরণ না করেই চাল উত্তোলন করে তা কলোবাজারে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে বগুড়া গোয়েন্দা সং¯’ার তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর কর্মকর্তারা ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের তিনভাই ট্রেডার্স ও সেমি অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেন। এ সময় মিলের গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগিদের বরাদ্দকৃত ২৩০টি কার্ড উদ্ধার এবং ৪ হাজার কেজি মোটা চাল জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনিসহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ধুনট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে নিমগাছী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ-দপ্তর সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল হাদি মন্ডলের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। কিš‘ অভিযোগ রয়েছে থানায় মামলা দায়ের হলেও এখন অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছেন না। এ কারণে আসামীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়া”েছন। এদিকে মামলা দায়েরের পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করলেও রোববার তাদেরকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

এ বিষয়ে নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুাযায়ী তাদেরকে বহিস্কার করা হয়েছে।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, আওয়ামী লীগের নাম-পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করে পার পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যব¯’া নিতে কঠোর নির্দেশনা রয়েছে। তাই চাল আত্মসাতের ঘটনায় তাদেরকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সরকারি চাল আত্মসাতের মামলায় আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads