সরকারি শিশু পরিবারে মাগুরা গ্রুপের পোশাক বিতরণ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সরকারি শিশু পরিবারে মাগুরা গ্রুপের পোশাক বিতরণ

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মার্চ, ২০২১

মানিকগঞ্জে সরকারি শিশু পরিবারের অসহায় দুঃস্থ শিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করেছে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপ।

আজ মঙ্গলবার  বিকেলে জেলার সরকারি শিশু পরিবারের তত্বাবধায়কের কার্যালয়ে মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তাফার পক্ষ থেকে পোশাক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার, এ্যাডভোকেট বজলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ করিম।

এ সময় জেলার সরকারি শিশু পরিবারের ৯৩ জন শিশুর মাঝে ফ্রক, থ্রি-পিছ, পাঞ্জাবি ও শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads