জামালপুরের সরিষাবাড়ী পিংনা ইউনিয়নের রসপাল মাদ্রাসার ভবন ও বাসুরিয়া জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ ফেব্রয়ারী) বিকেলে এ কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি।
ভিত্তিপ্রস্তর শেষে বাসুরিয়া সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। নুরুল ইসলাম আকন্দর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, বীর প্রতীক আব্দুল হাকিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ।





