সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জুয়েল মিয়া (৩৫) নামে মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
আজ সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল -বগুড়া মহাসড়কের খাঁন আবাসিক হোটেলের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মাদক কারবারী জুয়েল মিয়া মৌলভীবাজারের কুলাউড়া থানার জয়পাশা গ্রামের জহির আলীর ছেলে।
র্যাব-১২ এর ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার সোমাবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিক্তিতে সিরাজগঞ্জ সলঙ্গা থানা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবস্থিত খাঁন আবাসিক হোটেলের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করে। এসময় সময় ৯৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ১ টি মোবাইল ফোন ও ২ টি সীমসহ জুয়েল মিয়া নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।





