সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালী-আলোচনা সভার মধ্য দিয়ে ৯৮তম সলঙ্গা বিদ্রোহ দিবসের দ্বিতীয় দিন পালিত হয়েছে। সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও মওলানা তর্কবাগীশ পাঠাগারের উদ্যোগে আজ মঙ্গলবার স্থানীয় কদমতলায় সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা করা হয়।
র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অবিভাবক-শিক্ষক ও স্থানীয় ব্যাবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করে। র্যালীটি সলঙ্গা থানা সদরের কদমতলা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সমাজ কল্যান সমিতি ও মওলানা তর্কবাগীশ পাঠাগারের সভাপতি কাজী সাইফুল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামিমুর রহমান। মোস্তফা প্রি-ক্যাডেটের অধ্যক্ষ মোস্তফা জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাঊেশ সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির, উপ-পরিদর্শক সবুজ রানা, সলঙ্গা থানা জাতীয় পার্টিও সভাপতি গজেন্দ্রনাথ মন্ডল, থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু, সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার ভৌমিক, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক কালীপদ কুন্ডু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বিন জলিল, মহিলা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য আব্দুল মান্নান খান, বিশিষ্ট ব্যবসায়ী কে,এম আমিনুল ইসলাম হেলাল সলঙ্গ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পদক সোহেল রানা, সলঙ্গা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।





