ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাউফল থানার নবনিযুক্ত ওসি আল মামুন।
আজ শনিবার বেলা ১১ টার দিকে থানা কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভায় ওসি আল মামুন, পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, অতুল চন্দ্রপাল, সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, দেলোয়ার হোসেন, এবিএম মিজানুর রহমান, ফারুক হোসেন, সোহরাব হোসেন, জসিম উদ্দিন, এমএ বশার প্রমূখ বক্তৃতা করেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওসি আল মামুন।





