সাংবাদিক মাঈন উদ্দিন খান বাবলু আর নেই

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাংবাদিক মাঈন উদ্দিন খান বাবলু আর নেই

  • প্রকাশিত ১৫ নভেম্বর, ২০১৯

নেত্রকোণার কলমাকান্দার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মঈন উদ্দিন খান বাবলু আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩.৫৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। 

তিনি উপজেলার কলমাকান্দা মধ্যে বাজারে মরহুম মফিজ উদ্দিনের ছেলে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৮ বছর। তিনি ২ জন ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুম্মা সময় ২টা ১৫ মিনিটে উপজেলার কলমাকান্দা স্টেডিয়াম মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে সার্বজনীন ডোরিয়াকোনা কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক মাঈন উদ্দিন খান বাবলু'র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক রাজু ও সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরুসহ সব সদস্যরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads