দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থা ও নির্যাতন, মিথ্যা মামলা দায়ের এর ঘটনায় তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মাধবদী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।
আজ বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মাধবদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাবুরহাট পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া ও সাপ্তাহিক সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ কে ফজলুল হক তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে অমানবিক নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, মাধবদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক মোহাঃ শেখ সাদি, দীপ্ত টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী সদস্য মোঃ আল আমিন, মোঃ রেজাউল করিম, মোহাম্মদ মুছা মিয়া, সদস্য মোঃ ছবির মিয়া, সুমন পাল, মোঃ জাকারিয়া, মোঃ দিনার চৌধুরী, হুমায়ুন কবির প্রমুখ।





