সারা দেশ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে, ২০২১

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’র (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে ভূঞাপুর প্রেসক্লাব।

আজ মঙ্গলবার বেলা ২টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এতে বক্তারা বলেন, দেশে একের পর আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। গুটি কয়েক দুর্নীতিবাজকে ধরা হলেও অনেকেই বাইরে রয়ে গেছে। মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা এবং পরে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এছাড়া অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে রোজিনাকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ। এতে প্রেসক্লাবের সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশাজীবী, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads