সাগর থেকে ইলিশ নিয়ে ফিরছে জেলেরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাগর থেকে ইলিশ নিয়ে ফিরছে জেলেরা

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০২১

সাগর থেকে রুপালী ইলিশ নিয়ে ফিরছে জেলেরা। এতে কক্সবাজারের প্রায় দুই লাখ জেলে পরিবারসহ স্থানীয় মানুষের মুখে আবারো হাসি ফুটছে। তবে দাম বেশি হওয়ায় এখনো সাধারণ মানুষের নাগালে আসেনি ইলিশ। তবে কয়েক দিনের মধ্যে দাম আরো কমতে পারে বলে মনে করছেন নৌকা মালিকরা। এদিকে সাগরে নিরাপদে মাছ ধরার ব্যবস্থা সহ জলদস্যূদের নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ও দাবী করেন জেলেরা।

কক্সবাজার শহরের ঘোনারাপাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী মুফিজুর রহমান জানান, সাগর থেকে জেলেরা রুপালী ইলিশসহ হরেক রকমের মাছ নিয়ে ফিরে আসছে। আজ ১০ আগস্ট চলতি সপ্তাহের মধ্যে সব চেয়ে বেশি মাছ উঠেছে কক্সবাজার মৎস অবতরণ কেন্দ্রে। আমিসহ আমার পার্টনাররা মিলে ৪ হাজার টাকার ইলিশ মাছ কিনেছি। সেগুলো প্যাকেট করে ঢাকাতে পাঠিয়েছি।

তিনি জানান, এখন এক কেজি ওজনের বা তার চেয়ে বড় ইলিশ পাইকারী দর এক হাজার টাকা বেশি। আর একটু ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।

ফিরাশীঘাট এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, চলতি মৌসুমের মধ্যে এখন প্রচুর মাছ ধরা পড়ছে। ৯ এবং ১০ আগস্ট প্রায় ৫০০ নৌকা ফিরে এসেছে। তারা বেশিরভাগই নৌকার জেলেরা মাছ পেয়েছে।

তিনি জানান, উত্তরবঙ্গসহ ঢাকাতে এখন প্রচুর ইলিশের চাহিদা। তাই এখন মাছের দাম বেশি। তবে কয়েক দিন পরে দাম কমতে পারে। আমরা এখন মাছ কিনেছি তবে বাইরে পাঠানোর জন্য। এর মধ্যে কক্সবাজারের স্থানীয় বাজারেও যাচ্ছে।

টেকপাড়া এলাকার ব্যবসায়ি মোবারক হোসেন ঈদুল জানান, এখন ভালো ইলিশ মাছ ধরা পড়ছে। এর পাশাপাশি অন্যান্য মাছও আসছে। এর মধ্যে মাইট্টা, লইট্ট্যা, চান্দাসহ বিভিন্ন মাছ আছে। আমরা ইলিশ ছাড়া বাকি মাছ কিনে স্থানীয় বাজারের ব্যবসায়িদের বিক্রি করি।

এদিকে মহেশখালী কুতুবজোম এলাকার শাহ আলম বহদ্দার জানান, আমার নৌকা এফবি শারমিন সাগরে গিয়েছিল ৬ আগস্ট। এখন ফিরে এসেছে ১৪০০ ইলিশ মাছসহ অন্যান্য জাতের মাছ নিয়ে। আমি সব মিলিয়ে ১২ লাখ টাকার মাছ বিক্রি করেছি। 

সাগরে ডাকাতের উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, কক্সবাজারের মানুষকে মাছের ব্যবসা করতে হয় তাহলে সাগর থেকে ডাকাত নির্মূল করতে হবে।

এ ব্যপারে কক্সবাজারের জেলা মৎস অফিসার শেখ খালেকুজ্জামান বলেন, রুপালী ইলিশ নিয়ে ফিরছে জেলেরা। এতে জেলেদের মুখে হাসি ফুটেছে সেই হাসি আমরা ধরে রাখতে চাই। আশা করি, সামনে আরো বেশি পরিমানে ইলিশ ধরা পড়বে। তখন দাম আরো কমে আসবে। আর ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশ কয়েকজন জলদস্যূ ধরা পড়েছে বলে খবর পেয়েছি। এতে জেলেদের মাছে স্বস্তি ফিরে আসছে।

এ ব্যপারে জেলা পুলিশ সুপার হাসানুজামান বলেন, করোনা সংকটের মাঝে মানুষ এমনিতেই অর্থ সংকটে আছে। তার মধ্যে জেলে ভাইয়েরা অনেক টাকা পুঁজি দিয়ে সাগরে নৌকা পাঠিয়েছে মাছ ধরার জন্য। এথন সাগরে ডাকাতি হবে এটা মেনে নেওয়া যায় না। ইতোমধ্যে আমার মহেশখালী কুতুবদিয়া থেকে বেশ কয়েকজন ডাকাত দলের সদস্যকে আটক করেছি। তাদের স্বীকারোক্তিতে আরো ডাকাতদের আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads