সাঙ্গু নদীতে নেমে নারী পর্যটকের মৃত্যু, ভাই-বোন নিখোঁজ

মারিয়া ইসলাম (১৯)

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

সাঙ্গু নদীতে নেমে নারী পর্যটকের মৃত্যু, ভাই-বোন নিখোঁজ

  • বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর, ২০২১

বান্দরবানের রোয়াংছড়িতে বেতছড়ার বাধরা ঝরনার পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মারিয়া ইসলাম (১৯) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

একই নদীতে গোসল করতে নামা ভাইবোন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লার মেয়ে। নিখোঁজ ভাইবোন হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও তার বোন আদনিন (১৬)।

পুলিশ জানায়, বান্দরবান থেকে ১০ পর্যটক নৌকায় করে সাঙ্গু নদী হয়ে বেতছড়ায় বেড়াতে আসেন। এ সময় তাদের মধ্যে আটজন বেতছড়ার বাধরা ঝরনার পাশে নদীতে গোসল করতে নামলে ওই আটজনই নদীর স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা ছয়জনকে জীবিত উদ্ধার করলেও ভাইবোন নিখোঁজ হয়। পরে হাসপাতালে আনার পথে এক পর্যটকের মৃত্যু হয়।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, সাঙ্গু নদীতে ডুবে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads