সারা দেশ

সিংগাইরের বায়রা রাস্তা যেন মরণ ফাঁদ!

সাত বছরে হয়নি সাত কিলোমিটার রাস্তার সংস্কার

  • ''
  • প্রকাশিত ২ জুলাই, ২০২৪

সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরের হযরত আলী মার্কেট হতে চাড়াভাংঙ্গা -গাড়াদিয়া পর্যন্ত পাকা রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে পাকা করণের কারণে কয়েক বছরের মাথায় পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এ অবস্থার সৃষ্টি হলেও, সংস্কার কিংবা মেরামতের কারও কোন মাথা ব্যাথা নেই ।

সরেজমিনে দেখা যায়,সিংগাইর উপজেলার পৌরসভা হযরত আলী মার্কেট হতে চাড়াভাংগা ভায়া বায়রা - গাড়াদিয়া পর্যন্ত এ রাস্তাটির সাত কিলোমিটারের মধ্যে ছয় কিলোমিটারই ভাংগা চুরা খানাখন্দ। ইট, সুরকি, কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তা টি কাঁদা পানিতে একাকার হওয়ায় পথচারীদের চলাচলে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় । এ জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত হ্যালো বাইক, মোটরসাইকেল চকাচল করে থাকে, রাস্তাটি খানাখন্দ হওয়ায় স্বল্প সময়েই গাড়ির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে চালকদের । এছাড়া স্কুল, কলেজ, অফিস গামীদের পড়তে হয় বিড়ম্বনায়। বিশেষ করে গর্ভবতী মহিলা নিয়ে এলাকার মানুষের চরম মাশুল দিতে হয়। সময় মত রোগীদের হাসপাতালে নিতে না পাড়ায় নাস্তানাবুদ হচ্ছেন তারা ।

হ্যালোবাইক চালক মহিদুর বলেন, বায়রা রাস্তাটি নষ্ট হওয়ায় যাত্রী নিয়ে ঝুঁকিতে চলা চল করতে হয়। গাড়ির যন্ত্রপাতি নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়তে হয়।

কলেজ শিক্ষার্থী হেলাল বলেন, বায়রা রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দ হয়ে পড়ে আছে। মেরামতের কোন খবরই নেই। এই রাস্তা দিয়ে কলেজে যেতে বাড়তি সময়ও অর্থ লাগে। তাড়াতাড়ি রাস্তা টি সংস্কার করা দরকার। উপজেলা প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন বলেন, বায়য়া রাস্তাটি অতি তাড়াতাড়ি সংস্কার করণে ব্যবস্থা নেওয়া হবে। যাতে জনদুর্ভোগ লাঘব হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads