সাতক্ষীরার কালিগঞ্জে দুই লাখ টাকার সরকারি গাছ বিক্রি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাতক্ষীরার কালিগঞ্জে দুই লাখ টাকার সরকারি গাছ বিক্রি

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ নভেম্বর, ২০১৯

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের স্থানীয় নেতাদের ম্যানেজ করে দুই লক্ষ টাকা মূল্যের একটি সরকারি ফুল গাছ বিক্রির অভিযোগ উঠেছে বিশ্বনাথ দেবনাথ (৪০) নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার মৌতলা গ্রামের নামাজগড় এলাকার মধুসুদন দেবনাথের ছেলে।

স্থানীয়রা জানায়, নামাজগড় সরকারি রাস্তার পাশে ওই ফুল গাছটি সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপড়ে পরে। এরপর বিশ্বনাথ নিজেকে গাছের মালিক দাবী করে গাছটি বিক্রির চেষ্টা চালায়। সরকারি গাছ বিক্রি করতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়। পরবর্তীতে উপজেলার আরেক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় গাছটি বিক্রি করার জন্য বিভিন্ন ফন্দি খাটাতে থাকে সে। ওই নেতার সহযোগিতায় উপজেলা প্রশাসন থেকে আরম্ভ করে স্থানীয় কয়েকজনকে ম্যানেজ করে গত ৫-৬ দিন আগে ২ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বিশ্বনাথ।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের সদস্য রোজিনা কান্টুর স্বামী মোজাহার হোসেন কান্টু ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাঁধা দেয়। এছাড়া মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রেজাউল ইসলাম ও ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি জমির গাছ বলে জানিয়ে দেন। তারপরও  বিশ্বনাথের ক্ষমতার কাছে মাথানত করে চলেন আসেন সবাই। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে সরেজমিনে যেয়ে দেখা যায় বুলবুলের আঘাতে পড়ে যাওয়া গাছটি বিশ্বনাথের নেতৃত্বে কেটে নেওয়া হচ্ছে। আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রশাসনকে ম্যানেজ করে সরকারি গাছ বিক্রি করে হজম করার চেষ্টা চালাচ্ছে তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ দেবনাথ বলেন, তিনি ফুল গাছটি ২ লক্ষ টাকায় বিক্রি করেছেন রাস্তা পরিষ্কার করার জন্য। তাছাড়া সরকারি গাছ  বিক্রি করেছি এতে সাংবাদিকদের সমস্যা কি ? এমনই প্রশ্ন করেন বিশ্বনাথ।

জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান হোসেন (জামু) বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। তাছাড়া  গাছটি যদি জেলা পরিষদের হয় তাহলে  তিনি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহণ করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল বলেন, সরকারি গাছ বিক্রির বিষয়ে তিনি অবগত নন। যদি গাছটি সরকারি হয় তাহলে তিনি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads