সাতক্ষীরায় চাল আত্মসাতের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ২ জনের কারাদণ্ড

প্রতীকী ছবি

সারা দেশ

সাতক্ষীরায় চাল আত্মসাতের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ২ জনের কারাদণ্ড

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মার্চ, ২০২১

সাতক্ষীরায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় দোষী সাব্যস্ত করে তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মেম্বার রোখসানা পারভীনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ ১৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৪ টন ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ১৯ আগস্ট তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল হাকিম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। ০এ মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের খুলনার সহকারী পরিচালক আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১২ সালের ১৪ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য বিভাগীয় স্পেশাল জজ আদালত, খুলনাতে পাঠানো হয়।

গত ২৩ মার্চ মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক জিয়া হায়দার মামলার সাক্ষীদের জেরা জবানবন্দি এবং নথি পর্যালোচনা করে আসামিদের দোষী সাব্যস্ত করে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ ১৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদক, খুলনার পিপি শেখ লুৎফুল কবীর। বিষয়টি নিশ্চিত করেন দুদক, সাতক্ষীরার পিপি অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads