সাতক্ষীরায় ভারতীয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

ফাইল ছবি

সারা দেশ

সাতক্ষীরায় ভারতীয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০২০

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতের দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে দুলাল সরকার (৫০)  নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ৱনিহত শ্রমিক সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে।

ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথরের গাড়ী আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়ে শ্রমিক দুলাল সরকার। এ সময় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে সে নিহত হয়।

ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, ভারতীয় দুই ট্রাকের টাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক দুটি আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads