সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির বহিস্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রগমান সাদিক ও তার অন্যতম সহযোগী সুমাইয়া শিমুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাদিকের বিরুদ্ধে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই,বে আইনী অস্ত্র রাখা, চাঁদাবাজি ও পর্ণোগ্রাফি মামলাসহ চারটি মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের ৪ লাখ টাকা ও শিমু নামে এক নারী। ওই নারীকে সাদিক ব্যবহার করে ব্লাকমেইল করতো বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র বলেন, সাদিক ও শিমুকে ঢাকা থেকে গ্রেফতারের পর বুধবার (১৮ ডিসেম্বর) সাত দিনের রিমান্ডের আবেদন করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইসহ সাদিকের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পাওখালিতে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিণতাই হয়। এই ছিনতাই চক্রের মাস্টার মাইন্ড সাদিকুরের দুই সহযোগি সাইফুল ও মামুনুল ইসলাম দ্বীপ গত ৩০ নভেম্বর পলিশের সাথে বন্দুক যুদ্ধে মারা যায়। এরপর থেকে সাদিক পলাতক ছিলো। সংড়ঠনের শৃংখলা বিরোধী কাজের সাথে জড়িত থাকার দায়ে তাকে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার ও জেলা কমিটি বিলুপ্ত করা হয়। তার বিরুদ্ধে দুই জনপ্রতিনিধিসহ কয়েকজন নারীর সাথে জোরপূর্বক অশালীন অবস্থায় ভিডিও ধারণ করে চাঁদা আদায়ের অভিযোহ রয়েছে। এ ছাড়াও অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা রয়েছে।





