সানাইয়ের বিয়ে, পাত্র ব্যাংকার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সানাইয়ের বিয়ে, পাত্র ব্যাংকার

  • কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মে, ২০২২

খোলামেলা রুপ আর ফেসবুক লাইভে এসে উপস্থাপন আর বিভিন্ন মন্তব্যের জন্য আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানাই মাহবুব সানাই না বাজিয়েই বিয়ের পিড়িতে বসলেন। আজ শুক্রবার চুপিসারে এক ব্যাংকারকে করলেন বিয়ে। ওই পাত্রের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি। পাত্রের নাম আবু সালেহ মুসা। তার পিতার নাম আনছার আলী।

সানাই মাহবুব একাধিক সিনেমায় অভিনয় করলেও সফলতার মুখ তেমনটি দেখেননি। এমনকি সিনেমা জগতে পোক্ত কোন জায়গাও করে নিতে পারেনি। তিনি আলোচিত হওয়ার চেয়ে সমালোচিতই হয়েছেন বেশি। শারীরিক সার্জারি করে গঠনে পরিবর্তন এনে হইচই ফেলেছিলেন। এ নিয়ে সমালোচিতও কম হননি এ অভিনেত্রী। গণমাধ্যমে ৩ বছর আগে বিয়ের ঘোষণা দিয়েছিলেন। এমনকি বাগদানও সেরেছেন বলেছিলেন।

বাস্তবে ৩ বছর পর আজ শুক্রবার নীলফামারী শহরের বাবুপাড়া মহল্লার বাড়িতে বিয়ের পিড়িতে বসলেন এ অভিনেত্রী এক বে-সরকারি ব্যাংক কর্মকর্তার সাথে। দুপুরে বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন হয়। আর বিকালে বিয়ের পর্ব শেষে তিনি সন্ধ্যায় বরের হাত ধরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি গ্রামে পৌঁছান। আগামীকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরের বাড়িতে বৌ ভাতের আয়োজনও করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আবু সালেহ মুসার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে-পরে কথা হবে বলেন ফোনটি কেটে দেন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads