নওগাঁর সাপাহার উপজেলা যুবলীগের সভাপতি নইমুদ্দীনের সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার নওগাঁ জেলা যুবলীগের আহব্বায়ক অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু স্বাক্ষরিত এক বিবৃতিতে অব্যাহতি আদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য সহকর্মীর সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি নইমুদ্দীনের কিছুটা ভুল বুঝাবুঝির কারনে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। কিন্তু বর্তমানে এই দূরত্ব না থাকায় অব্যাহতি প্রত্যাহার করা হলো।
সাপাহার উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক গফুর খান এর সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলা সভপতির সঙ্গে কোনো বিষয়ে সমস্যা নেই।
এবিষয়ে নওগাঁ জেলা যুবলীগের আহব্বায়ক অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুর অব্যাহতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।





